Chapter ৮
Topic ৮
বিষয় ৮ - ব্যাখ্যা
এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(১) "উদ্যোগ" অর্থ কোনো উদ্যোগের অংশ, ইউনিট বা পূর্ণাঙ্গ ব্যবসায়িক কর্মকাণ্ড;
(২) "একীভূত কোম্পানি" অর্থ যাহার সহিত অন্য কোম্পানি একীভূত হয়;
(৩) "একীভূতকরণ" অর্থ কোম্পানির একীভূত হওয়ার প্রক্রিয়া;
(৪) "একীভূতকরণাধীন কোম্পানি" অর্থ যে কোম্পানি একীভূত হইতেছে;
(৫) "ডিমার্জড কোম্পানি" অর্থ যাহার উদ্যোগ হস্তান্তরিত হইয়াছে;
(৬) "ডিমার্জার" অর্থ উদ্যোগ স্থানান্তরের বন্দোবস্ত;
(৭) "ফলশ্রুত কোম্পানি" অর্থ যাহার নিকট উদ্যোগ হস্তান্তরিত হয়;
(৮) "ব্যবসা পুনর্গঠন" অর্থ একীভূতকরণ এবং ডিমার্জার।
From: Schedule
Content copied to clipboard