Chapter ৭
Topic ১
বিষয় ১ - মূলধনি আয়ের বিশেষ করহার
এই আইনের অধীন "মূলধনি আয়" হিসাবে পরিগণিত হয় এইরূপ আয় নিম্নবর্ণিতভাবে করারোপিত হইবে, যথা:-
(ক) কোম্পানি, ব্যক্তিসংঘ ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনি আয়ের উপর ১৫% (পনেরো শতাংশ);
(খ) কোম্পানি, ব্যক্তিসংঘ ও ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতাদের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হইতে অর্জিত মূলধনি আয়ের উপর ১৫% (পনেরো শতাংশ);
(গ) কোম্পানি, ব্যক্তিসংঘ ও ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতাদের, অন্যান্য মূলধনি আয়ের ক্ষেত্রে-
(অ) যেইক্ষেত্রে পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক ৫ (পাঁচ) বৎসরের মধ্যে হস্তান্তর হয় সেইক্ষেত্রে মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে এবং নিয়মিত হার;
(আ) পাঁচ বৎসর অতিক্রান্ত হইবার পর হস্তান্তর হইলে ১৫% (পনেরো শতাংশ);
(ঘ) জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ মূলধনি আয় হিসাবে গণ্য হইবে এবং প্রযোজ্য হারে কর প্রদান করিতে হইবে (ব্যাংক বিবরণীসহ দালিলিক প্রমাণাদি দ্বারা সমর্থিত হইতে হইবে)।
From: Schedule
Content copied to clipboard