Chapter ৬-৩
Topic ২
বিষয় ২ - অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয়
সাধারণ কর রেয়াত প্রযোজ্য এইরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয়।- নিম্নবর্ণিত বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত প্রযোজ্য হইবে, যথা:-
(১) নিজের বা স্বামী/স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের জীবন বিমার প্রিমিয়াম (বিমার প্রকৃত অর্থের ১০% পর্যন্ত);
(২) হিন্দু অবিভক্ত পরিবার কর্তৃক সদস্যের জীবন বিমার প্রিমিয়াম;
(৩) সরকারি চাকরিজীবীর সাধারণ ভবিষ্য তহবিলে চাঁদা (সর্বোচ্চ বেতনের এক-পঞ্চমাংশ);
(৪) Provident Fund Act, 1925 এর আওতাভুক্ত তহবিলে চাঁদা;
(৫) স্বীকৃত ভবিষ্য তহবিলে করদাতা এবং চাকরিদাতা উভয়ের চাঁদা;
(৬) অনুমোদিত বার্ধক্য তহবিলে সাধারণ চাঁদা;
(৭) নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগ:
(ক) অনধিক ৫ লক্ষ টাকার সরকারি সিকিউরিটিজ;
(খ) মিউচুয়াল ফান্ড বা ইউনিট সার্টিফিকেটে অনধিক ৫ লক্ষ টাকা;
(গ) ডিপিএস বা মাসিক সঞ্চয় স্কিমে বছরে অনধিক ১ লক্ষ ২০ হাজার টাকা;
(৮) বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ;
(৯) অনুমোদিত দাতব্য হাসপাতালে দান (সিটি কর্পোরেশন এলাকার বাহিরে);
(১০) প্রতিবন্ধী কল্যাণ সংগঠনে দান (সমাজকল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত);
(১১) যাকাত তহবিলে বা গঠিত দাতব্য তহবিলে দান;
(১২) অনুমোদিত কল্যাণ তহবিল বা যৌথ বিমা স্কিমে প্রদত্ত চাঁদা;
(১৩) বোর্ড কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদান;
(১৪) স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান;
(১৫) জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান।
From: Schedule
Content copied to clipboard