Chapter ৬-২
Topic ১
বিষয় ১ - শিক্ষা খাতে দানকৃত আয়
কোনো আয়বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে-
(ক) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২ এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিলে নিম্নবর্ণিত সাপেক্ষে দানকৃত আয়:
(অ) কোনো কোম্পানির আয়ের ১০% বা ৮ কোটি টাকা, যাহা কম;
(আ) কোম্পানি ব্যতীত অন্য করদাতার আয়ের ১০% বা ১ কোটি টাকা, যাহা কম;
(খ) সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয়; এবং
(গ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়।
From: Schedule
Content copied to clipboard