Chapter ৬
Topic ২১
বিষয় ২১ - আইটি ও সফটওয়্যার ব্যবসার আয়
১ জুলাই, ২০২৪ হইতে ৩০ জুন, ২০২৭ পর্যন্ত নিম্নবর্ণিত কোনো ব্যবসা হইতে উদ্ভূত কোনো নিবাসী বা অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তির আয়:
(ক) এআই বেজড সলিউশন ডেভেলপমেন্ট; (খ) ব্লকচেইন বেজড সলিউশন ডেভেলপমেন্ট; (গ) রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং; (ঘ) সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস; (ঙ) সাইবার সিকিউরিটি সার্ভিস; (চ) ডিজিটাল ডেটা এনালাইটিক্স ও ডেটা সাইয়েন্স; (ছ) মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; (জ) সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন; (ঝ) সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস; (ঞ) ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস; (ট) আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস; (ঠ) জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস; (ড) ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট; (ঢ) ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন; (ণ) ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং; (ত) ই-লার্নিং প্লাটফর্ম ও ই-পাবলিকেশন; (থ) আইটি ফ্রি ল্যান্সিং; (দ) কল সেন্টার সার্ভিস; (ধ) ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং।
শর্ত: উক্ত ব্যবসায়ের সকল আয় শতভাগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করিতে হইবে।
From: Schedule
Content copied to clipboard