Chapter ৬
Topic ১৩
বিষয় ১৩ - ক্ষুদ্রঋণ সার্ভিস চার্জ
নিম্নবর্ণিত শর্ত পরিপালন সাপেক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো সত্তার ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা হইতে উদ্ভূত সার্ভিস চার্জ:
(ক) উক্তরূপ সার্ভিস চার্জ কেবল মাইক্রোক্রেডিট হিসাবে আবর্তিত হইতে হইবে;
(খ) মাইক্রোক্রেডিট রিভলভিং বাতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়;
(গ) মাইক্রোক্রেডিট রিভলভিং বাতীত অন্য কোনো ব্যবসায়ে পুঁজি হিসাবে ব্যবহৃত না হয়;
(ঘ) কোনো করবর্ষে যতটুকু অনাবর্তিত হইবে কেবল ততটুকুই করযোগ্য হইবে।
ব্যাখ্যা: "সার্ভিস চার্জ" অর্থ ক্ষুদ্রঋণ কার্যক্রমের অধীন ঋণকৃত অর্থের জন্য পরিশোধকৃত যেকোনো আর্থিক চার্জ বা সুদ বা মুনাফার শেয়ার।
From: Schedule
Content copied to clipboard