Chapter ৫-২
Topic ৩
বিষয় ৩ - নিঃশেষ ভাতা
নিঃশেষ ভাতা।- (১) কোনো বৎসরে উক্ত প্রতিষ্ঠানের মুনাফা ও লাভ হিসাব করিবার ক্ষেত্রে, নিঃশেষ ভাতা অনুমোদন করা যাইবে যাহা প্রতিষ্ঠানের মোট আয়ের ১৫% বা বিনিয়োগকৃত মূলধনের ৫০%, এই দুইয়ের মধ্যে যাহা কম।
(২) নিঃশেষ ভাতার সমপরিমাণ অর্থ লাভ ও ক্ষতির হিসাবে বিয়োজন এবং উন্নয়ন ও সম্প্রসারণের তহবিলে জমা করিতে হইবে।
(৩) অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হইলে, উক্ত সুবিধা ভুলক্রমে অনুমোদিত হইয়াছিল বলিয়া গণ্য হইবে এবং উপকর কমিশনার মোট আয় পুনর্গণনা করিতে পারিবেন।
From: Schedule
Content copied to clipboard