Chapter ৫-২
Topic ২
বিষয় ২ - মুনাফা পরিগণনা
মুনাফা পরিগণনা।- (১) উক্ত প্রতিষ্ঠানের মুনাফা ও লাভ, এই অংশের বিধানাবলি সাপেক্ষে, ধারা ৪৯-৫৩ এর বিধান অনুসারে হিসাব করিতে হইবে।
(২) খনিজ সম্পদ অনুসন্ধানের জন্য বাণিজ্যিক উৎপাদন পর্যায় পর্যন্ত ব্যয়িত অর্থ, অন্যান্য আয়ের বিপরীতে সমন্বয় করা সম্ভব না হইলে, ক্ষতি হিসাবে গণ্য করা হইবে।
(৩) উক্ত ক্ষতি বাণিজ্যিক উৎপাদন শুরুর পর আয়ের বিপরীতে সমন্বয় করা হইবে; অনধিক ১০ বৎসর পর্যন্ত সমন্বয় করা যাইবে।
(৪) খনিজ আকরিক আহরণের জন্য ক্রয়কৃত যন্ত্রপাতি ও স্থাপনার উপর, প্রথম ব্যবহারের বৎসরে প্রকৃত ব্যয়ের সমান হারে অবচয় ভাতা অনুমোদন করা যাইবে; অপরিশোধিত অবচয় ভাতা পরবর্তী বৎসরে জের টানা যাইবে।
From: Schedule
Content copied to clipboard