Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ৫ Topic ৮

বিষয় ৮ - ব্যাখ্যা


ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্যে পূরণকল্পে,- (ক) "বাণিজ্যিক উৎপাদন" অর্থ সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ উৎপাদন; (খ) "পেট্রোলিয়াম" অর্থ The Bangladesh Petroleum Act, 1974 এ সংজ্ঞায়িত পেট্রোলিয়াম, তবে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ইহার অন্তর্ভুক্ত হইবে না; (গ) "সমর্পণ" অর্থ কোনো এলাকার ক্ষেত্রে প্রযোজ্য অধিকার এবং চুক্তির শর্তাধীনে মেয়াদ উত্তীর্ণ অধিকারের সমাপ্তি; (ঘ) "সমর্পণকৃত এলাকা" অর্থ অধিকারের সমাপ্তি হইয়া গিয়াছে এইরূপ এলাকা; (ঙ) "ওয়েলহেড মূল্য" অর্থ চুক্তিতে সংজ্ঞায়িত ওয়েলহেড মূল্য; (চ) "সরকারকে অর্থ পরিশোধ" অর্থ সরকারকে পরিশোধকৃত কোনো অর্থ যাহা তেল উৎপাদন বা আহরণ শিল্পের জন্য আরোপিত কর বা লেভির ক্ষেত্রে প্রযোজ্য।
From: Schedule
Book Index
Content copied to clipboard