Chapter ৪
Topic ৯
বিষয় ৯ - ব্যাখ্যা
ব্যাখ্যা।- এই তফসিলের উদ্দেশ্য পূরণকল্পে,-
(ক) "সর্বমোট বহিংস্থ প্রাপ্তি" অর্থ সুদ, লভ্যাংশ, জরিমানা ও ফি এবং যেকোনো উৎস হইতে উদ্ভূত এইরূপ সকল অর্থ ও আয় (পলিসি হোল্ডারগণের নিকট হইতে প্রাপ্ত প্রিমিয়াম এবং লভ্যাংশ বাতীত);
(খ) "ব্যবস্থাপনা ব্যয়" অর্থ জীবন বিমা ব্যবসার ব্যবস্থাপনার জন্য একান্তভাবে ব্যয়কৃত কমিশনসহ সমুদয় অর্থ;
(গ) "জীবন বিমা ব্যবসা" অর্থ বীমা আইন, ২০১০ (২০১০ সনের ১৩ নং আইন) এর ধারা ৫ (২) এ সংজ্ঞায়িত লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা;
(ঘ) "সিকিউরিটি" অর্থে স্টক ও শেয়ারও অন্তর্ভুক্ত হইবে;
(ঙ) "পেনশন ও অ্যানুইটি ব্যবসা" অর্থ কোনো অনুমোদিত বার্ধক্য তহবিলের ট্রাস্টির সহিত চুক্তি সম্পর্কিত কোনো জীবন বিমা ব্যবসা, যেইক্ষেত্রে সংশ্লিষ্ট চুক্তিটি কেবল উক্ত তহবিলের উদ্দেশ্যে সম্পাদিত হইয়াছে।
From: Schedule
Content copied to clipboard