Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ৪ Topic ৬

বিষয় ৬ - অন্যান্য বিমা ব্যবসার মুনাফা এবং লাভ গণনা


অন্যান্য বিমা ব্যবসার মুনাফা এবং লাভ গণনা।- (১) জীবন বিমা ব্যতীত অন্য যেকোনো প্রকার বিমা ব্যবসার মুনাফার স্থিতি, যাহা বীমা আইন, ২০১০ এর বিধানাবলি অনুসারে বার্ষিক হিসাববিবরণীতে প্রদর্শন করা হইয়াছে, উক্ত বিমা ব্যবসার মুনাফা এবং লাভ হিসাবে গণ্য করা হইবে। (২) কোনো বৎসরে ব্যাতিক্রমী ক্ষতি মিটাইতে কোনো কোম্পানি 'র' পরিমাণ অর্থ মুনাফার স্থিতি হইতে বিয়োজন করিতে পারিবে, যেখানে র = উক্ত বৎসরে কোনো কোম্পানির প্রিমিয়াম উদ্বৃত্ত আয়ের অনধিক ১০%। (৩) ব্যাতিক্রমধর্মী ক্ষতি মিটানো বাতীত অন্য কোনো উদ্দেশ্যে কর্তনকৃত অর্থ হইতে কোনো অর্থ পরিশোধিত হইলে, উক্ত অর্থ কোম্পানির আয় হিসাবে গণ্য হইবে। ব্যাখ্যা: "ব্যাতিক্রমধর্মী ক্ষতি" অর্থ কোনো বৎসরের প্রিমিয়াম আয়ের গড়ের ৫০% এর অধিক ক্ষতি বা পূর্ববর্তী তিন বৎসরের গড় প্রিমিয়াম আয়ের ৫০%, এই দুইয়ের মধ্যে যাহা অধিক।
From: Schedule
Book Index
Content copied to clipboard