Chapter ৩
Topic ৮
বিষয় ৮ - ব্যাখ্যা
ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্য পূরণকল্পে,-
(১) "পরিসম্পদ" অর্থ কোনো ব্যক্তির মালিকানাধীন স্পর্শযোগ্য অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি (পতিত ভূমি ব্যতীত), বা স্থাবর সম্পত্তিতে কাঠামোগত উন্নয়ন- (ক) যাহার স্বাভাবিক ব্যবহার উপযোগী আয়ু ১ বৎসরের অধিক; (খ) স্বাভাবিক ব্যবহারের ফলে যাহার মূল্য হ্রাস পায়; এবং (গ) যাহার জন্য অবচয় ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা অনুমোদিত নহে;
(২) "আসবাবপত্র" অর্থে ফিটিংস অন্তর্ভুক্ত হইবে;
(৩) "স্থাপনা" অর্থে জাহাজ, যানবাহন, বই, বৈজ্ঞানিক সরঞ্জাম, এবং সার্জিক্যাল যন্ত্রপাতি অন্তর্ভুক্ত হইবে;
(৪) "জাহাজ" অর্থে স্টিমার, মোটর চালিত জলযান, সেইল, টাগ বোট, কার্গো বোট, মোটর লঞ্চ ও স্পিড বোট অন্তর্ভুক্ত হইবে;
(৫) "কাঠামোগত উন্নয়ন" অর্থে ইমারত, রাস্তা, ড্রাইভওয়ে, কার পার্ক, রেলওয়ে লাইন, পাইপ লাইন, সেতু, টানেল, এয়ারপোর্ট রানওয়ে, ক্যানেল, ডক ইত্যাদি অন্তর্ভুক্ত হইবে;
(৬) "অবলোপিত মূল্য" অর্থ- (ক) পরিসম্পদ অর্জনের বর্ষে: ক্রয়মূল্য হইতে প্রারম্ভিক ভাতা বাদ দিয়া; (খ) অন্যান্য ক্ষেত্রে: ক্রয়মূল্য হইতে পূর্ববর্তী বর্ষসমূহে অনুমোদিত অবচয় ভাতার সমষ্টি বিয়োগ করিয়া।
From: Schedule
Content copied to clipboard