Chapter ৩
Topic ৬
বিষয় ৬ - যন্ত্রপাতি বা স্থাপনার উপর ত্বরাষিত অবচয় ভাতা
যন্ত্রপাতি বা স্থাপনার উপর ত্বরাষিত অবচয় ভাতা।- (১) যেইক্ষেত্রে যন্ত্রপাতি বা স্থাপনার আওতাভুক্ত পরিসম্পদ বাংলাদেশে অবস্থিত কোনো শিল্প স্থাপনায় ব্যবহৃত হয়, সেইক্ষেত্রে ত্বরাষিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(২) শিল্প স্থাপনাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর বৎসর হইতে ৩ (তিন) বৎসর পর্যন্ত ত্বরাষিত অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(৩) ত্বরাষিত অবচয়ের হার:
১। প্রথম আয়বর্ষ — ৫০%
২। দ্বিতীয় আয়বর্ষ — ৩০%
৩। তৃতীয় আয়বর্ষ — ২০%
(৪) শর্তাবলি: (ক) পরিসম্পদ শিল্প স্থাপনার মালিকানাধীন ও পূর্বে বাংলাদেশে ব্যবহৃত নয়; (খ) শিল্প স্থাপনার মালিকানা ও ব্যবস্থাপনা সংক্রান্ত শর্ত; (গ) টিআইএন ধারী ও হিসাব সংরক্ষণ সংক্রান্ত শর্ত; (ঘ) বোর্ডের নিকট ৬ মাসের মধ্যে আবেদন করিতে হইবে।
(৫) ত্বরাষিত অবচয় ভাতা অনুমোদিত হইলে সাধারণ বা প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না।
From: Schedule
Content copied to clipboard