Chapter ৩
Topic ৫
বিষয় ৫ - প্রারম্ভিক অবচয় ভাতা
প্রারম্ভিক অবচয় ভাতা।- (১) যেইক্ষেত্রে কোনো ভবন নবনির্মিত হইয়াছে অথবা যন্ত্রপাতি বা স্থাপনা প্রথমবারের মতো বাংলাদেশে ব্যবহার করা হইয়াছে, সেইক্ষেত্রে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(২) নিম্নবর্ণিত পরিসম্পদের ক্ষেত্রে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে না:
(ক) ভাড়ায় খাটানো হয় নাই এইরূপ মোটরযান; এবং
(খ) ইতঃপূর্বে বাংলাদেশে ব্যবহৃত হইয়াছে এইরূপ যন্ত্রপাতি বা স্থাপনা।
(৩) যে আয়বর্ষে পরিসম্পদ প্রথম ব্যবহৃত হইয়াছে অথবা যে আয়বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হইয়াছে, এই ২ এর মধ্যে যাহা পরে ঘটে, সেই আয়বর্ষে প্রারম্ভিক অবচয় ভাতা অনুমোদিত হইবে।
(৪) প্রারম্ভিক অবচয়ের হার:
১। যেকোনো ধরনের ইমারত — ১০%
২। ভাড়ায় চালিত নয় এইরূপ জাহাজ বা মোটরযান বাতীত যন্ত্রপাতি বা স্থাপনার আওতাভুক্ত পরিসম্পদ — ২৫%
From: Schedule
Content copied to clipboard