Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ৩ Topic ২

বিষয় ২ - ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা


ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা।- (১) কোনো করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তাহার মালিকানাধীন কোনো পরিসম্পদের উপর সংশ্লিষ্ট আয়বর্ষের জন্য অবচয় ভাতা এই অংশে বর্ণিত ভিত্তি, হার এবং সীমাবদ্ধতা, যোগ্যতা ও শর্তাবলি সাপেক্ষে, প্রদত্ত হইবে। (২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত অবচয় ভাতা হইবে সাধারণ অবচয় ভাতা এবং প্রারম্ভিক অবচয় ভাতা। (৩) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ পরিসম্পদ সম্পূর্ণভাবে করদাতার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে। (৪) এই অনুচ্ছেদের অধীন কোনো পরিসম্পদের উপর অবচয় ভাতা প্রদেয় হইবে না, যদি না করদাতার রিটার্নে উক্ত পরিসম্পদ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত হইবার দাবি প্রতিফলিত হয়। (৫)-(৬) অবলোপিত মূল্য পরিগণনা ও মোট বিয়োজন সীমা সম্পর্কিত বিধান। (৭) নির্দিষ্ট লিজিং কোম্পানির মালিকানাধীন পরিসম্পদের অবচয় কেবল লিজ ভাড়া আয়ের বিপরীতে বিয়োজনযোগ্য। (৮) ফাইনান্স লিজ প্রদানকারীর অনুকূলে কোনো ভাতা প্রদেয় হইবে না। (৯) রিটার্নে বিবরণাদি দাখিল না করিলে এবং পরিসম্পদ ব্যবহৃত না হইলে ভাতা অনুমোদিত হইবে না। (১০) 'নির্দিষ্ট লিজিং কোম্পানি' এর সংজ্ঞা।
From: Schedule
Book Index
Content copied to clipboard