Chapter ৩
Topic ১
বিষয় ১ - কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা
কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা।- (১) কোনো করদাতা কর্তৃক কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত তাহার মালিকানাধীন কোনো মূলধনি পরিসম্পদ, পূর্ত বা ভৌত অবকাঠামো বাবদ অবচয় ভাতা, অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে নির্ধারিত হারে প্রদত্ত হইবে, যথা:-
সারণী:
১। ইট, কনক্রিট, ইস্পাত বা সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামো — ৫%
২। টিন, বাঁশ, খড় বা সমজাতীয় দ্রব্য দ্বারা নির্মিত ঘরবাড়ি — ১০%
৩। স্থায়ী বেড়া — ১০%
৪। নলকূপ — ১০%
৫। ট্যাংক — ১০%
৬। সেচের কুয়া, চ্যানেল, পাইপ — ১০%
৭। কাঠ বা বাঁশের তৈরি কৃষি সরঞ্জাম — ২০%
৮। ওজন মাপার যন্ত্র — ১০%
৯। ট্রাক্টর, তেলের ইঞ্জিন এবং হালকা যন্ত্র — ১০%
১০। ট্রাক, ডেলিভারি ভ্যান এবং অন্যান্য মোটরযান — ১০%
১১। পাইবার পাম্পিং যন্ত্রপাতি — ২০%
১২। অ্যাম্বুলেন্স ভ্যান — ১৫%
১৩। বাষ্প ইঞ্জিন — ১০%
১৪। কারখানার যন্ত্রপাতি — ১৫%
১৫। এই সারণীতে উল্লিখিত হয় নাই এইরূপ সাধারণ যন্ত্রপাতি, হাতিয়ার, প্লান্ট ও অন্যান্য পরিসম্পদ — ১০%
(২) যেইক্ষেত্রে কোনো আয়বর্ষে এইরূপ কোনো মূলধনি পরিসম্পদ সম্পূর্ণভাবে করদাতার কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত হয় নাই, সেইক্ষেত্রে উক্ত আয়বর্ষের জন্য অনুমোদিত অবচয় ভাতা যুক্তিসঙ্গত আনুপাতিক হারে প্রদেয় হইবে।
From: Schedule
Content copied to clipboard