Chapter ২-৩
Topic ১২
বিষয় ১২ - ব্যাখ্যা
ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) "পরিশোধ্য পুঞ্জিভূত স্থিতি" অর্থ কোনো কর্মচারীর নিয়োগকর্তা কর্তৃক পরিচালিত তহবিলে কর্মচারীর তাহার দ্বারা দাবিকৃত স্থিতি বা তাহার অংশবিশেষ;
(খ) "বার্ষিক প্রবৃদ্ধি" অর্থ একজন কর্মচারীর জমাকৃত স্থিতির অর্থের এক বৎসরের প্রদত্ত চাঁদা এবং সুদ হইতে বৃদ্ধি প্রাপ্ত পরিমাণ;
(গ) "জমার স্থিতি" অর্থ কোনো কর্মচারীর যেকোনো সময় ভবিষ্য তহবিলে তাহার ব্যক্তিগত আকাউন্টে জমাকৃত সর্বমোট অর্থ;
(ঘ) "চাঁদা" অর্থ কোনো কর্মচারী কর্তৃক বা তাহার অনুকূলে তাহার বেতন হইতে অথবা নিয়োগকর্তা কর্তৃক তাহার নিজস্ব অর্থ হইতে কর্মচারীর ব্যক্তিগত আকাউন্টে জমাকৃত অর্থ;
(ঙ) "চাঁদার অংশ" অর্থ ভবিষ্য তহবিলে কর্মচারী ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদার সমষ্টি;
(চ) "চাঁদা বিহীন অংশ" অর্থ ভবিষ্য তহবিলে কর্মচারী ও নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত চাঁদা বাতীত পুঞ্জিভূত হওয়া অর্থ;
(ছ) "কর্মচারী" অর্থ ভবিষ্য তহবিলে অংশগ্রহণ করিয়াছেন এইরূপ কোনো কর্মচারী;
(জ) "নিয়োগকর্তা" অর্থ কোনো কোম্পানি, ফার্ম, অন্যান্য ব্যক্তি সংঘ, কোনো হিন্দু অবিভক্ত পরিবার বা কোনো স্বাভাবিক ব্যক্তি যদি এইরূপ ব্যবসা বা পেশায় নিয়োজিত হয়;
(ঝ) "স্বীকৃত ভবিষ্য তহবিল" অর্থ এই অংশের বিধানাবলির অধীন কমিশনার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কোনো ভবিষ্য তহবিল;
(ঞ) "তহবিলের প্রবিধান" অর্থ নির্দিষ্ট কোনো ভবিষ্য তহবিল গঠন ও পরিচালনা সম্পর্কে প্রণীত বিশেষ প্রবিধিমালার সমষ্টি; এবং
(ট) "বেতন" অর্থে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত হইবে, যদি চাকরির শর্তে উহা বিধৃত হয়, তবে অন্য কোনো ভাতা বা পারকুইজিট ইহার আওতা বহির্ভূত থাকিবে।
From: Schedule
Content copied to clipboard