Chapter ২-৩
Topic ৬
বিষয় ৬ - পুঞ্জিভূত স্থিতির উপর কর
পুঞ্জিভূত স্থিতির উপর কর।- (১) যেইক্ষেত্রে কোনো কর্মচারী তাহার নিয়োগকর্তার অধীন একাধিক্রমে অন্তত ৫ (পাঁচ) বৎসর চাকরি অব্যাহত রাখেন, এবং উক্ত কর্মচারীর অনুকূলে পুঞ্জিভূত স্থিতি তাহার প্রতি পরিশোধ্য হয়, সেইক্ষেত্রে এইরূপ পুঞ্জিভূত স্থিতি কর প্রদান হইতে অব্যাহতি পাইবে।
(২) যেইক্ষেত্রে কোনো কর্মচারীর অনুকূলে পুঞ্জিভূত স্থিতি পরিশোধ হইলেও উপ-অনুচ্ছেদ (১) এর শর্ত পূরণ না হইবার কারণে কোনো কর অব্যাহতি প্রদান করা না হয়, সেইক্ষেত্রে উপকর কমিশনার প্রতিটি সংশ্লিষ্ট করবর্ষের জন্য কর্মচারীর যেই পরিমাণ মোট আয় প্রদেয় হয় তাহা নির্ধারণ করিবেন।
(৩) পুঞ্জিভূত স্থিতি হইতে কোনো পরিশোধ কর কর্তন সাপেক্ষ হইবে যদি না উক্ত পরিশোধ উপ-অনুচ্ছেদ (১) এর অধীন আয়কর হইতে অব্যাহতি প্রাপ্ত হয়।
(৪) উৎসে কর্তনকৃত অর্থ হিসাব করিবার ক্ষেত্রে-
(ক) পুঞ্জিভূত স্থিতি হইতে পরিশোধ বেতন হিসাবে বিবেচিত হইবে;
(খ) গড় হার অনুসরণ করিতে হইবে;
(গ) কর্তন ও পরিশোধ সম্পর্কিত এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
From: Schedule
Content copied to clipboard