Chapter ২
Topic ৭
বিষয় ৭ - ব্যাখ্যা
ব্যাখ্যা।- এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে,-
(ক) "নিয়োগকর্তা", "কর্মচারী", "চাঁদা" এবং "বেতন" অভিব্যক্তিসমূহ ভবিষ্য তহবিলের ক্ষেত্রে যে অর্থে ব্যবহৃত হইয়াছে, বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল-এর ক্ষেত্রেও সেই একই অর্থে ব্যবহৃত হইবে; এবং
(খ) "বার্ষিক সাধারণ চাঁদা" অর্থ নির্ধারিত পরিমাণের বার্ষিক চাঁদা অথবা তহবিলের সদস্যগণের উপার্জন, চাঁদার পরিমাণ অথবা সদস্য সংখ্যা ইত্যাদি সুনির্দিষ্ট ভিত্তির উপর পরিমাণকৃত নির্ধারিত বার্ষিক চাঁদা।
From: Schedule
Content copied to clipboard