Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ২ Topic ৬

বিষয় ৬ - বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল সম্পর্কিত যে সকল বিবরণ দাখিল করিতে হইবে


বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল সম্পর্কিত যে সকল বিবরণ দাখিল করিতে হইবে।- উপকর কমিশনার, নোটিশ দ্বারা, কোনো অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল এর ট্রাস্টি বা বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল-এ চাঁদা প্রদানকারী নিয়োগকর্তাকে নিম্নবর্ণিত বিবরণ দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবেন, যথা:- (ক) নিম্নবর্ণিত তথ্যাদিযোগে একটি রিটার্ন- (অ) তহবিল হইতে বার্ষিক অনুদান প্রাপ্ত হইয়াছিলেন এইরূপ প্রত্যেক ব্যক্তির নাম ও আবাসিক ঠিকানা; (আ) প্রত্যেক প্রাপককে পরিশোধযোগ্য বার্ষিক অনুদানের পরিমাণ; (ই) নিয়োগকর্তাকে অথবা কর্মচারীকে ফেরত প্রদত্ত চাঁদার (সুদসহ চাঁদা, যদি থাকে) বিবরণাদি; এবং (ঈ) বার্ষিক অনুদানের বিনিময়ে বা পরিবর্তে পরিশোধিত অর্থের বিবরণাদি; এবং (খ) তহবিলের হিসাববিবরণী প্রেরণের নোটিশ সরবরাহের পূর্বের শেষ দিন পর্যন্ত তহবিলের জন্য প্রণীত হিসাববিবরণী এবং ইহার সহিত বোর্ড যেইরূপ প্রয়োজন বিবেচনা করিবে সেইরূপ অন্যান্য তথ্য ও বিবরণ।
From: Schedule
Book Index
Content copied to clipboard