Chapter ২
Topic ৫
বিষয় ৫ - তহবিলের অনুমোদন বিলুপ্তিতে ট্রাস্টির দায়দায়িত্ব
তহবিলের অনুমোদন বিলুপ্তিতে ট্রাস্টির দায়দায়িত্ব।- যদি কোনো কারণে কোনো অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিলের অনুমোদন সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বিলুপ্ত হয়, তাহা হইলে তহবিলের ট্রাস্টির ক্ষেত্রে নিম্নবর্ণিত পরিশোধের জন্য করদায় বর্তাইবে-
(ক) ফেরত প্রদত্ত চাঁদা (চাঁদার সুদ, যদি থাকে, ইহার অন্তর্ভুক্ত হইবে);
(খ) বার্ষিক এককালীন ভাতার বিনিময়ে বা পরিবর্তে প্রদত্ত অর্থ; এবং
(গ) তহবিলের বিলুপ্তি হইবার পূর্বে তহবিল বা তহবিলের অংশবিশেষের জন্য পরিশোধকৃত অর্থ।
From: Schedule
Content copied to clipboard