Chapter ২
Topic ৪
বিষয় ৪ - তহবিলের আয় এবং চাঁদা সম্পর্কিত ব্যবস্থা
তহবিলের আয় এবং চাঁদা সম্পর্কিত ব্যবস্থা।- (১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন তহবিলের বিনিয়োগ অথবা আমানত হইতে উপার্জিত আয় এবং এইরূপ তহবিলের মূলধনি সম্পত্তি হস্তান্তর হইতে উদ্ভূত মূলধনি আয় আয়কর পরিশোধ হইতে অব্যাহতি পাইবে।
(২) নিয়োগকর্তা কর্তৃক কোনো অনুমোদিত বার্ধক্য তহবিল বা পেনশন ফান্ডে প্রদত্ত চাঁদার অর্থ, এই আইনে বর্ণিত সীমা সাপেক্ষে, তাহার কর নির্ধারণের উদ্দেশ্যে গণনাকৃত আয়, লাভ ও মুনাফা হইতে বাদ যাইবে।
From: Schedule
Content copied to clipboard