Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ২ Topic ৩

বিষয় ৩ - অনুমোদন প্রত্যাহার


অনুমোদন প্রত্যাহার।- (১) যদি কমিশনার বিবেচনা করেন যে, যে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল কর্তৃক অনুচ্ছেদ ২ ও ৩ এ বর্ণিত শর্তাদি লঙ্ঘিত হইয়াছে অথবা পূরণ হয় নাই, সেইক্ষেত্রে কমিশনার উক্ত অনুমোদন যেকোনো সময় প্রত্যাহার করিতে পারিবেন। (২) যেইক্ষেত্রে প্রত্যাহার কার্যকর হইবার তারিখ উল্লেখ করা না হয়, সেইক্ষেত্রে যেই তারিখে অনুমোদন প্রত্যাহারের আদেশ প্রদান করা হইবে সেই তারিখ হইতে উহা কার্যকর হইবে। (৩) কমিশনার আবেদনকারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান না করিয়া অনুমোদন প্রত্যাহার করিতে পারিবেন না। (৪) যেইক্ষেত্রে উপ-অনুচ্ছেদ (১) এর অধীন অনুমোদন প্রত্যাহার করা হয়, সেইক্ষেত্রে কমিশনার কর্তৃক নিম্নবর্ণিত বিষয় উল্লেখ করিয়া তহবিলের কোনো ট্রাস্টিকে লিখিতভাবে সেই বিষয়ে অবহিত করিতে হইবে- (ক) এইরূপ প্রত্যাহারের কারণ; এবং (খ) প্রত্যাহার কার্যকর হইবার তারিখ। (৫) যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য অনুমোদন প্রদান করা হয়, সেইক্ষেত্রে উক্ত মেয়াদ উত্তীর্ণের পর স্বয়ংক্রিয়ভাবে উহার সমাপ্তি ঘটিবে, এবং ট্রাস্টি কর্তৃক অনুচ্ছেদ ২ এর অধীন নূতনভাবে আবেদন করিতে হইবে যদি পুনরায় অনুমোদন চাওয়া হয়।
From: Schedule
Book Index
Content copied to clipboard