Chapter ২
Topic ১
বিষয় ১ - বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল অনুমোদনের শর্তাবলি
বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল অনুমোদনের শর্তাবলি।- নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ সাপেক্ষে, বার্ধক্য তহবিল বা পেনশন তহবিল অনুমোদন পাইবে এবং উক্ত অনুমোদন বহাল থাকিবে, যথা:-
(ক) বাংলাদেশে পরিচালিত কোনো ব্যবসা বা শিল্প স্থাপনার সূত্রে, সংশ্লিষ্ট তহবিলটি অপ্রত্যাহারযোগ্য ট্রাস্টের আওতায় প্রতিষ্ঠিত তহবিল হইতে হইবে;
(খ) ব্যবসা বা শিল্প স্থাপনাটিতে নিয়োজিত কর্মচারীদের মধ্যে কেহ নির্ধারিত বয়সে বা তাহার পরবর্তীতে অবসর গ্রহণ করিলে অথবা এইরূপ অবসর গ্রহণের পূর্বেই কাজ করিতে অক্ষম হইলে উক্ত কর্মচারীকে অথবা এইরূপ কর্মচারীর মৃত্যুর পর যদি তাহার বিধবা স্ত্রী, সন্তান অথবা পোষ্যগণ থাকে, তবে তাহাদের কল্যাণার্থে, বার্ষিক আর্থিক সহায়তা প্রদানের বিধান বর্ণিত তহবিলে একমাত্র উদ্দেশ্য হইতে হইবে;
(গ) ব্যবসা বা শিল্প স্থাপনার নিয়োগকর্তাকে তহবিলটির চাঁদা প্রদানকারী হইতে হইবে;
(ঘ) তহবিল হইতে মঞ্জুরকৃত সকল বার্ষিক অনুদান, পেনশন ও অন্যান্য সুবিধা কেবল বাংলাদেশে পরিশোধযোগ্য হইবে;
(ঙ) তহবিলটি বোর্ড কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করিবে:
তবে শর্ত থাকে যে, কর কমিশনার, অতঃপর এই অংশে কমিশনার বলিয়া উল্লিখিত, অনুমোদনের লক্ষ্যে অন্য কোনো শর্ত প্রয়োগ যথার্থ বিবেচনা করিলে, উক্ত শর্ত পালন সাপেক্ষে, উক্তরূপ তহবিল বা উহার অংশবিশেষ হইতে নিম্নবর্ণিত বিষয়ে অনুমোদন প্রদান করিতে পারিবেন, যথা:-
(অ) তহবিলের বিধান থাকা সত্ত্বেও, তহবিলে প্রদত্ত চাঁদা নির্ধারিত কতিপয় আকস্মিক খরচ নির্বাহের জন্য ফেরত গ্রহণের ক্ষেত্রে;
(আ) পূর্বে উল্লিখিত এককালীন অর্থ প্রদান তহবিলের প্রধান উদ্দেশ্য হইবার বিধান থাকা সত্ত্বেও, যদি এইরূপ কোনো ক্ষেত্রে উহা একমাত্র উদ্দেশ্য না হইয়া থাকে; অথবা
(ই) যে ব্যবসা বা শিল্প স্থাপনার সহিত উল্লিখিত তহবিল সম্পর্কিত সেই ব্যবসা বা শিল্প স্থাপনা কেবল আংশিকভাবে বাংলাদেশে পরিচালিত হওয়া সত্ত্বেও।
From: Schedule
Content copied to clipboard