Logo
OneTaxBD Smart Tax Solutions

Get in Touch

📧
Email audit.icab@gmail.com
📱
Phone +880 1865 555 767
Chapter ১ Topic তফসিল ১

বিষয় তফসিল ১ - আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন (ধারা ২৪ দ্রষ্টব্য)


আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন।- (১) ধারা ২৪ এ উল্লিখিত রিটার্ন বৈধ হিসাবে বিবেচিত হইবে, যদি- (ক) উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে- (অ) এইরূপ আয়সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন; এবং (আ) অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা পরিশোধ করেন; (খ) ধারা ১৭১ এ উল্লিখিত সময়সীমার মধ্যে আয়ের রিটার্ন দাখিল করা হয়; এবং (গ) রিটার্নের সহিত নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক একটি ঘোষণাপত্র সংযুক্ত করা হয়- (অ) ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম; (আ) ঘোষিত আয়ের খাত ও পরিমাণ; এবং (ই) ঘোষিত আয়ের উপর পরিশোধিত কর ও জরিমানা। (২) ধারা ২৪ ও এই তফসিলের বিধানাবলি প্রযোজ্য হইবে না, যদি- (ক) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২১২ এর অধীন কোনো আয়, পরিসম্পদ বা ব্যয় গোপন করিবার বা কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়; (খ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ২০০ এর উপ-ধারা (২) এর অধীন কোনো ব্যাংক কোম্পানির উপর কোনো নোটিশ জারি করা হয়; (গ) এইরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা ৩১১-৩১৩ এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হয়; (ঘ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয়- (অ) কোনো বৈধ উৎস হইতে উদ্ভূত না হয়; বা (আ) আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম হইতে উদ্ভূত হয়; বা (ঙ) এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হয়। (৩) ধারা ২৪ ও এই তফসিলের অধীন প্রদর্শিত আয় নিম্নবর্ণিত কার্যক্রমসহ যেকোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যাইবে, যথা:- (ক) শিল্পোদ্যোগ ও তাহার সম্প্রসারণ; (খ) বিদ্যামান কোনো শিল্প-কারখানার প্রিমতকরণ, আধুনিকীকরণ, সংস্কার ও সম্প্রসারণ; (গ) ইমারত বা আপার্টমেন্ট বা ভূমি; (ঘ) বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ; বা (ঙ) পণ্য ও সেবা উৎপাদনকারী কোনো ব্যবসা, বাণিজ্য বা শিল্পোদ্যোগ। --- প্রথম তফসিল অর্থ সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩৩ নং অধ্যাদেশ) এর ৯ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
From: Schedule
Book Index
Content copied to clipboard